Header Ads

টেস্ট র্যাঙ্কিংয়ে আটে ওঠার হাতছানি বাংলাদেশের


ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশ
ক্রিকেটের দিগন্ত বদলে দেবে কি না, সময়ই
বলে দেবে। আপাতত ঐতিহাসিক এই জয়ে
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট
বেড়েছে বাংলাদেশের। এমনকি ৯ থেকে ৮
নম্বরে উঠে আসার আভাসও আছে।
ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে এমন সাফল্য
অবশ্যই দুর্দান্ত। শ্রীলঙ্কাকে
হারিয়ে, পাকিস্তানকে নিজেদের দেশে
হারিয়ে আসা ইংল্যান্ড বোধ হয় ভাবতেও
পারেনি তাদের এই পরিণতি। এই সিরিজ ২-০
ব্যবধানেও জিততে পারত বাংলাদেশ। কিন্তু
চট্টগ্রাম টেস্টে জয়ের পথে থেকেও ২২ রানে
হেরে যাওয়ায় সেটি আর হয়নি।
ঢাকা টেস্টের জয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে
বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮।
বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ৫৭
এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫। এই হারে ৩
রেটিং পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ১০৮
থেকে কমে হয়েছে ১০৫।
এই মুহূর্তে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে
বাংলাদেশের ঠিক ওপরেই ৮-এ অবস্থান করছে
ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ৩
টেস্টের সিরিজে ২-০-তে পিছিয়ে থেকে
তাদের রেটিং পয়েন্ট এখন ৬৭। শারজায় চলমান
তৃতীয় টেস্টটি হারলে ক্যারিবীয়দের রেটিং
পয়েন্ট কমে দাঁড়াবে ৬৬। সে ক্ষেত্রে ওয়েস্ট
ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা হয়ে
দাঁড়াবে কাঁধে নিশ্বাস ফেলার মতোই। তখন
ব্যবধান হবে মাত্র ১ রেটিং পয়েন্টের!

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.