Header Ads

আবারও প্রশ্নবিদ্ধ হলো আরাফাত সানির বোলিং অ্যাকশন!!

ভারতে অনুষ্ঠিত গত টি টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন টাইগার স্পিনার আরাফাত সানি। এরপর অ্যাকশন শুধরে আবারো ক্রিকেটে ফিরতে সক্ষম হন তিনি।
তবে  এবার আবারো বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছেন এই স্পিন তারকা। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরের ২৮ নভেম্বরের ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামেন সানি।
রাজশাহী কিংসের বিপক্ষে সেই ম্যাচে আরাফাত সানির ১৯তম ওভারের প্রথম বলটি নিয়ে প্রশ্ন তোলেন মাঠে দায়িত্বরত আম্পায়াররা। তবে বিপিএলে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পরও সেই বোলারের নিষিদ্ধ হওয়ার কোনো নিয়ম না থাকায় সানি বোলিং চালিয়ে যেতে পারবেন।
এদিকে আরাফাত সানির বোলিং অ্যাকশন আবারো প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয়ে বিসিবি পরিচালক ও বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দেশের একটি অনালাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন এবারের বিপিএল আসরে অ্যাকশনের ব্যাপারটি কিছুটা শিথিল করা হলেও আগামী আসর থেকে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ব্যাপারে আরো কঠোর অবস্থান নিবে বিসিবি।
তিনি আরো জানিয়েছেন, যেকোনো বোলারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে তার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হবে। আর প্রশ্নবিদ্ধ বোলার রিপোর্টেড হলে তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
জালাল ইউনুস বলেন, ‘যেহেতু নির্দিষ্ট কোনো আইন ও পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা ছিল না। তাই আম্পায়াররা কেভিন কুপার ও আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ করলেও আমরা তাদের নিষিদ্ধ ঘোষণা করতে পারছি না। কারণ আমাদের কাছে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও ভিভিন্ন অ্যাঙ্গেলে বোলিং অ্যাকশন পরখ করার প্রয়োজনীয় উপকরণ নেই।’

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.