Header Ads

অবিশ্বাস্য মূল্যে রংপুরে যোগ দিচ্ছেন কিলার খ্যাত মিলার!!

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরুতে রংপুর রাইডার্সের পক্ষে বাজি ধরার মতো মানুষ খুব কমই ছিলো। কিন্তু সেই রংপুরই এবারের বিপিএলে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৪ টিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রংপুর। এবার আরা চমক দেখাতে যাচ্ছে টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে বিদেশি কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়োগ দিয়ে। আগেই জানা গিয়েছিলো রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলি এবং যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ও বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলার এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। চুক্তি অনুযায়ী বিপিএলের শেষ ছয়টি ম্যাচে খেলবেন মিলার। অন্যদিকে শেষ চারটি ম্যাচ খেলার কথা রয়েছে অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের। প্রোটিয়া ব্যাটসম্যান মিলারকে আনতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে রংপুরের ফ্রাঞ্চাইজিকে। রংপুর রাইডার্সের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে ডেভিড মিলারকে ম্যাচ প্রতি দিতে হবে ২৫ হাজার ডলার করে, বাংলাদেশী মুদ্রায় যার মূল্যমান প্রায় ১৯ লাখ ৭৪ হাজার টাকা। ফলে ৬ ম্যাচে ডেভিড মিলারকে দিতে হবে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এদিকে শেন ওয়াটসন কতো করে পাচ্ছেন সেটি এখনও জানা যায় নি। তবে মিলারের থেকে যে বেশি পাচ্ছেন তিনি এটি অনেকটা নিশ্চিত বলা যায়। উল্লেখ্য রংপুর রাইডার্সের এখন পর্যন্ত বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদির মূল্য সবথেকে বেশি। পুরো টুর্নামেন্টে তিনি পাচ্ছেন প্রায় দেড় কোটি টাকা।

কোন মন্তব্য নেই

Copyright Ⓒ Bd Cricket News All Rights Reserved

Blogger দ্বারা পরিচালিত.